আওয়ামী লীগকে এক রাতে নিশ্চিহ্ন করবে না বিএনপি: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i127372-আওয়ামী_লীগকে_এক_রাতে_নিশ্চিহ্ন_করবে_না_বিএনপি_রিজভী
বিএনপি একরাতে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। শনিবার ঢাকায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এতদিনের অপরাধের ভয়ে তিনি এসব কথা বলছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৭, ২০২৩ ১৪:১৭ Asia/Dhaka
  • বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ

বিএনপি একরাতে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। শনিবার ঢাকায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এতদিনের অপরাধের ভয়ে তিনি এসব কথা বলছেন।

রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোন ক্ষতি হওয়ার কোন নজির নেই। বরং আওয়ামী লীগ বিরোধি মতকে দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। আজ রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের রোগমুক্তির দোয়া অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। রিজভী অভিযোগ করে বলেন, একদলীয় শাসনের কারণে জেলখানায় নেতাকর্মীদের মৃত্যু হচ্ছে। সরকার চারদিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও মনে করেন তিনি।

এদিকে,তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে দেশের জনগণ তা কঠোর হাতে প্রতিহত করবে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষ ও শক্তিশালী। এই কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচনে না গেলেও দেশের জনগণ নির্বাচনে অংশ নেবে।

আর আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যূত করার শক্তি বিএনপির নেই। তবে দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আগামী ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সুধীসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি নানা হুংকার দিচ্ছে,তারা সেপ্টেম্বরে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যূত করবে। তবে তাদের এসব হুংকারকে আওয়ামী লীগ ভয় পায় না বলে জানান ড. আব্দুর রাজ্জাক। #

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।