কাল সারা দেশে বিক্ষোভের ঘোষণা বিএনপির: পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i25579-কাল_সারা_দেশে_বিক্ষোভের_ঘোষণা_বিএনপির_পল্টন_কেন্দ্রীয়_কার্যালয়ের_সামনে_পুলিশ
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিকে কোন প্রকার সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৩, ২০১৬ ১১:৫১ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম্ আলমগীর (ফাইল ফটো)
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম্ আলমগীর (ফাইল ফটো)

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিকে কোন প্রকার সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ (রোববার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। দলেয় ঘোষণা অনুযায়ী, আগামীকাল ঢাকাসহ মহানগরগুলোর থানায় থানায়, এবং জেলা-উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির নয়াপল্টন অফিসের সামেনে পুলিশসহ সাদা পোষাকের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের অবস্থান

 

ওদিকে বিএনপির ঘোষিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকাল থেকে নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে এবং এর আশপাশে বিপুল পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সঙ্গে রয়েছে রায়টকার  জলকামানের গাড়ি। নয়াপল্টন সড়কের প্রতিটি অলি-গলিতেও মোতায়েন রাখা হয়েছে পুলিশ।

সোহরাওয়ার্দীর প্রবেশপথে আনসারবাহিনী ও ভেতরে র‌্যাব সদস্যদের পিকআপ, ভ্যানগাড়ি ও মোটরসাইকেলযোগে টহল দিতে দেখা গেছে। উদ্যানে প্রবেশে কড়াকড়ি আরেপ করা হয়েছে।

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গত ৭ অথবা ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ৭ বা ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ পরিপ্রেক্ষিতে ৮ নভেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। সেখানেও আনুমতি মেলেনি।

এরপর ৮ নভেম্বর দুপুরে বিএনপি জানায় তারা ১৩ নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানেই সমাবেশ করবে।এ ঘোষণার কিছুক্ষণের মধ্যে পুলিশ বিএনপিকে ২৭ শর্ত সাপেক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করার অনুমতি দেয়। তবে শর্ত দেয়া হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে পৃথক অনুমতি নিতে হবে, বিকাল চারটার মধ্যে সভা শেষ করতে হবে।এ প্রেক্ষিতে বিএনপি জানায় তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সভা করার আবেদন  করে নি।  ওরকম শর্ত মেনে  এবং অযাচিত স্থানে সমাবেশের অনুমতি প্রত্যাখ্যান করে বিএনপি।

এরপর ১৩ নভেম্বর নয়াপল্টনে নতুন করে সমাবেশের অনুমতি চায় বিএনপি। কিন্তু তারও অনুমতি পায়নি দলটি।

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের গক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, বিএনপিকে ৭ই নভেম্বর সৈনিক হত্যা দিবসে বিপ্লব দিবস পালন করতে দেয়া হবে না। তাছাড়া বিএনপি’র কর্মসূচি প্রতিহত করারও ঘোষণা দেয়  আওয়ামী লীগের নেতারা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৩