টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা: রোহিঙ্গাবাহী আরও ১১টি নৌকা ফেরত
https://parstoday.ir/bn/news/bangladesh-i27862-টেকনাফে_অনুপ্রবেশের_চেষ্টা_রোহিঙ্গাবাহী_আরও_১১টি_নৌকা_ফেরত
মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হামলার মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৬ ০৯:০৩ Asia/Dhaka
  • টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা: রোহিঙ্গাবাহী আরও ১১টি নৌকা ফেরত

মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হামলার মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সন্ধ্যা থেকে আজ (শনিবার) সকাল পর্যন্ত সময়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের ছয়টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকগুলো ফেরত পাঠানো হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহল দল তাদের সীমান্তের শূন্যরেখা থেকেই মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়ে দেয়া হয়। এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা থাকতে পারে।

বিজিবির এ কর্মকর্তা জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার রয়েছে।

এদিকে, কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সকাল ৭টার দিকে নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ৫টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা।

গত ৯ অক্টোবর অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের হাতে মিয়ানমারের ৯ পুলিশ নিহত হওয়ার পর সেখানে নিরীহ মুসলমানদের ওপর ফের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের হামলা শুরু হয়েছে।খন থেকে এ পর্যন্ত দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে বসবাসরত ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক সংস্থা আইওএম সম্প্রতি জানিয়েছে, গত দুই মাসে রাখাইন রাজ্যে থেকে অন্তত ২১ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। #

পার্সটুডে/এআর/১০