ভারত চায় রোহিঙ্গারা দ্রুত মিয়ানমারে ফিরে যাক: হর্ষ বর্ধন শ্রিংলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i64789-ভারত_চায়_রোহিঙ্গারা_দ্রুত_মিয়ানমারে_ফিরে_যাক_হর্ষ_বর্ধন_শ্রিংলা
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘ভারত চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা নিরাপদে মিয়ানমারে ফিরে যাক। সব মৌলিক অধিকার ভোগ করুক।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৫, ২০১৮ ১২:২৬ Asia/Dhaka
  • হর্ষ বর্ধন শ্রিংলাকে স্বাগত জানাচ্ছেন ডা. দীপু মনি
    হর্ষ বর্ধন শ্রিংলাকে স্বাগত জানাচ্ছেন ডা. দীপু মনি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘ভারত চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা নিরাপদে মিয়ানমারে ফিরে যাক। সব মৌলিক অধিকার ভোগ করুক।’

আজ (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সমস্যার শুরু থেকে ভারত বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন শ্রিংলা।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশ্বকে অবাক করে দিয়েছে। আমি আশা করছি, আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্যে মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

চাঁদপুর সার্কিট হাউজে ডা.দীপু মনি ও হর্ষ বর্ধন শ্রিংলার বৈঠক

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে হর্ষ বর্ধন শ্রিংলা আরও বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদে তাদের বাসভূমিতে ফিরিয়ে দিতে হবে। রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত তিন দফায় তাদের মানবিক সহায়তা দিয়েছে। এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন– চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, পুলিশ সুপার জিহাদুল কবির প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫