ওবায়দুল কাদেরকে দেখে এলেন প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী: 'অবস্থা স্থিতিশীল নয়'
https://parstoday.ir/bn/news/bangladesh-i68534-ওবায়দুল_কাদেরকে_দেখে_এলেন_প্রেসিডেন্ট_প্রধানমন্ত্রী_'অবস্থা_স্থিতিশীল_নয়'
বাংলাদেশের রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখে এসেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০৩, ২০১৯ ১৪:১৭ Asia/Dhaka
  • আবদুল হামিদ ও শেখ হাসিনা
    আবদুল হামিদ ও শেখ হাসিনা

বাংলাদেশের রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখে এসেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান। বিকেল সোয়া ৪টার দিকে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে প্রেসিডেন্ট আবদুল হামিদ হাসপাতালে যান। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রেসিডেন্ট। চিকিৎসকরা সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে তাকে জানান।

আবদুল হামিদ উপস্থিত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

আজ (রোববার) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ'র করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন সেতুমন্ত্রী। এনজিওগ্রামের পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে বলে জানান চিকিৎসকরা।

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে শেখ হাসিনা

বেলা সোয়া দুইটার দিকে বিএসএমএমইউ'র কার্ডিওলজি বিভা‌গের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর অবস্থা ওঠানামা করছে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো যা‌বে কিনা- য‌দি শুন‌তে চান, তাহ‌লে আমি বল‌ব- না। তাঁকে সিঙ্গাপুরে পাঠানো যা‌বে না। মে‌ডি‌কেল বো‌র্ডের সিদ্ধান্ত আছে যে তাঁর যেমন চিকিৎসা চল‌ছে, সেটাসহ আরও সর্বাত্মক চেষ্টা চা‌লি‌য়ে যাওয়া।’

 ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, ‘তাঁর যে রক্তনালীটা সব‌চে‌য়ে বে‌শি ক্রি‌টিক্যাল ছিল, আমরা শুধু সেটাই ঠিক ক‌রে‌ছি। কিন্তু সেটা বোধ হয় পর্যাপ্ত নয়। কারণ তিন‌টি নালী প্রয়োজন হয় রক্ত সরবরা‌হের জন্য। কিন্তু এই মুহূ‌র্তে সেগুলো সারা‌নো যা‌বে না। সেগুলো ঠিক কর‌তে গে‌লে আ‌রও বিপদ ঘট‌বে। যে নালীটা বেশি ক্ষতিগ্রস্ত ছিল, ওই নালীটা ঠিক করার পর তাঁর প‌রি‌স্থি‌তি অনেকটা উন্ন‌তির পর্যা‌য়ে গি‌য়ে‌ছিল। কিন্তু এখন অবস্থার উন্ন‌তি হয়-অবন‌তি হয়, এমন অবস্থা চল‌ছে। দেশবাসী, আপনারা তাঁর জন্য দোয়া ক‌রেন, আমরা চেষ্টা কর‌ছি। ২৪ থেকে ৭২ ঘণ্টা না য‌াওয়া পর্যন্ত তাঁর অবস্থা স্থি‌তিশীল বলা যা‌চ্ছে না।’# 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন