সরকার দেশকে জুয়াড়িদের দেশে পরিণত করেছে: ফখরুলের অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i73868-সরকার_দেশকে_জুয়াড়িদের_দেশে_পরিণত_করেছে_ফখরুলের_অভিযোগ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার এখন জুয়ার আশ্রয় নিয়েছে। সরকার দেশকে জুয়াড়িদের দেশে পরিণত করেছে। অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে এক্ষুণি পদত্যাগ করা উচিত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৯ ০৯:৪৪ Asia/Dhaka
  • জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম (ফাইল ফটো)
    জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম (ফাইল ফটো)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার এখন জুয়ার আশ্রয় নিয়েছে। সরকার দেশকে জুয়াড়িদের দেশে পরিণত করেছে। অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে এক্ষুণি পদত্যাগ করা উচিত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (রোববার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী মহিলা দল ওই মানববন্ধনের আয়োজন করে।

বিএনপির মহাসচিব বলেন, ‘কী অবস্থা চলছে দেশটার। মনে হচ্ছে, দেশটা জুয়াড়িদের দেশে পরিণত হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়িদের সরকার, তাহলে আমার কোনো অপরাধ হতে পারে, বলেন? এটা এখন সম্পূর্ণভাবে গেমলারদের হাতে পড়ে গেছে। গেমলিংয়ে চলে গেছে। আর চাঁদাবাজি। চিন্তা করতে পারেন, আওয়ামী লীগের ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা—তাদের দাপটে বাংলাদেশে আর কেউ থাকতে পারছে না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পুলিশ সরকারি কর্মচারীদের যেমন হুকুম করে তারা সেটাই করছে। আজকে মাটি ফুঁড়ে বেড়িয়ে আসছে সরকারের পাপের ইতিহাস।

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘যুবলীগের প্রেসিডেন্ট বলছেন, আমাদের ধরছেন কেন? তাদের ধরেন না কেন? আরে আপনারা তো দেশ চালাচ্ছেন। আপনাদের নির্দেশেই তো আজকে সমস্ত অপকর্ম চলছে। এটা কেন বোঝেন না!’

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের নির্দেশেই সরকারি কর্মচারীরা দুর্নীতি করছে। এই সরকার যেন পাকিস্তানী হানাদারের মত নির্যাতন করছে।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাই এখনও আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিন। খালেদা জিয়ার মুক্তিতে কোনও বাধা হয়ে দাড়াবেন না। তাকে আইনগতভাবে মুক্তি দিন। ভোট চুরি করে যে পার্লামেন্ট গঠন করেছেন, তা বাতিল করেন। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিন।

এসময় মন্ত্রীদের ঋণ মওকুফ করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন