আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/bangladesh-i74331-আবরার_হত্যাকাণ্ডের_সুষ্ঠু_তদন্ত_ও_বিচারের_দাবি_জানাল_জাতিসংঘ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৯, ২০১৯ ০৯:৪৭ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন বাংলাদেশে নিযুক্ত জা‌তিসং‌ঘের আবা‌সিক প্রতি‌নি‌ধি মিয়া সে‌প্পো
    বক্তব্য রাখছেন বাংলাদেশে নিযুক্ত জা‌তিসং‌ঘের আবা‌সিক প্রতি‌নি‌ধি মিয়া সে‌প্পো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘ।

বাংলাদেশে নিযুক্ত জা‌তিসং‌ঘের আবা‌সিক প্রতি‌নি‌ধি মিয়া সে‌প্পো আজ (বুধবার) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকা‌ব) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ- বিস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিকাব টক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জা‌তিসং‌ঘের আবা‌সিক প্রতিনি‌ধি মিয়া সে‌প্পো বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে আমরা ব্যথিত। এই হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে জাতিসংঘ থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে বলে জানান তিনি।

আবরার ফাহাদ

এদিকে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় বিস্মিত ও মর্মাহত বলে জানিয়েছে ব্রিটেন।

ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়, ‘বুয়েটে ঘটে যাওয়া ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত। ব্রিটেন বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রসঙ্গে নিঃশর্তভাবে অঙ্গীকারাবদ্ধ।’

রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে তাঁর কক্ষ থেকে ডেকে নিয়ে মারধর করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। গভীর রাতে হলের সিঁড়িতে তাঁর লাশ পাওয়া যায়। ঘটনার পরের দিন সোমবার চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা।  ওই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জনকে গতকাল আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।