করোনাভাইরাস: বাংলাদেশও কি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবে?
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বাংলাদেশ সরকারও কি এমন সিদ্ধান্ত নেবে-করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এ প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এখনই তারা কিছু ভাবছেন না। তিনি বলেন, আমরা সব ধরনের সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করব, তবে এখনই প্রাথমিক স্কুল বন্ধের কথা ভাবছি না।
গতকাল (রোববার) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তি শনাক্ত হয়েছে।
ইউনেস্কোর তথ্য অনুসারে,৪ মার্চ পর্যন্ত তিন মহাদেশের ২২টি দেশ স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে কিংবা এরইমধ্যে বন্ধ করেছে। সংস্থাটি জানিয়েছে, ১৩টি দেশের সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ৯টি দেশ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্থানীয়ভাবে স্কুল বন্ধ করেছে।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।