করোনার কারণে চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনাও তৈরি হয়েছে: টিপু মুনশি
https://parstoday.ir/bn/news/bangladesh-i78741-করোনার_কারণে_চ্যালেঞ্জের_পাশাপাশি_সম্ভাবনাও_তৈরি_হয়েছে_টিপু_মুনশি
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে এই সময়ে ব্যবসা বাণিজ্যে যেমন চ্যালেঞ্জ রয়েছে তেমনি নতুন করে সম্ভাবনাও তৈরি হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০১, ২০২০ ১৬:৪৪ Asia/Dhaka
  • বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে এই সময়ে ব্যবসা বাণিজ্যে যেমন চ্যালেঞ্জ রয়েছে তেমনি নতুন করে সম্ভাবনাও তৈরি হয়েছে।

আজ (বুধবার) সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, মূলত সম্ভাবনাকে কাজে লাগাতে রপ্তানি শিল্পের করণীয় নিয়েইএ বৈঠকটি  হয়েছে।

প্রধানমন্ত্রী রপ্তানি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছেন। এ তহবিল থেকে ব্যবসায়ীরা কীভাবে সুবিধা পাবেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ তহবিল থেকে গার্মেন্টস শিল্পের জন্য ২ শতাংশ সুদে লোন দেয়া হবে, এটা অনুদান নয়।

এ সময় টিপু মুনশি বলেন, সরকারের পক্ষ থেকে তৈরি পোশাক শিল্প বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়নি। স্বাস্থ্য বিধি মেনে মালিকরা গার্মেন্টস খোলা রাখতে পারবেন।

বৈঠকে উপস্থিত সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। করোনা ভাইরাসকে প্রধানমন্ত্রী একটি যুদ্ধের সাথে তুলনা করেছেন। আমরা সৈনিক যুদ্ধের জন্য সর্বদাই প্রস্তুত।  মাঠ পর্যায়ে  সেনা সদস্য মোতায়েনের ফলে জনগণের মধ্যে কোনো আতঙ্ক সৃষ্টির কারণ নেই।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন,  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১