স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে- ফখরুল : দেশের সব হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i80226-স্বাস্থ্য_ব্যবস্থা_ভেঙে_পড়েছে_ফখরুল_দেশের_সব_হাসপাতালে_করোনা_চিকিৎসার_নির্দেশ
বাংলাদেশে করোনা পরিস্থিতির শুরু থেকে লকডাউন দিলে সংক্রমণ এতোটা ভয়োবহ হতো না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসাথে সামাজিক দূরত্ব মানতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা আছে বলেও অভিযোগ তার। যে কারণে দেশের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও জানান মির্জা ফখরুল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৭, ২০২০ ১৪:৫৪ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে করোনা পরিস্থিতির শুরু থেকে লকডাউন দিলে সংক্রমণ এতোটা ভয়োবহ হতো না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসাথে সামাজিক দূরত্ব মানতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা আছে বলেও অভিযোগ তার। যে কারণে দেশের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও জানান মির্জা ফখরুল।

আজ (বুধবার) সকালে উত্তরায় নিজ বাসা থেকে অনলাইন ব্রিফিংয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপনের কর্মসূচি ঘোষণা কালে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন।

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,৫৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৮,২৯২ জন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৪৪ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সব হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার নির্দেশ

এদিকে, করোনা আক্রান্তদের সেবার সূযোগ বৃদ্ধির লক্ষ্যে ৫০ বা ততোধিক শয্যা বিশিষ্ট সরকারি-বেসরকারি সকল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নির্দেশনা আনুযায়ী,  প্রত্যেকটি  হাসপাতালে ‘কোভিড-১৯’ ও ‘নন-কোভিড’ রোগীদের আলাদাভাবে চিকিৎসা দিতে হবে।

বাংলাদেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন কোভিড রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখার বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগ গত মাসে নির্দেশনা জারি করলেও তার কোনো বাস্তবায়ন হয়নি; বরং প্রতিদিন অসংখ্য রোগীকে নিয়মিত চিকিৎসা পেতেও নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

এমন অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল করাসহ বিভিন্ন ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।