করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ১৭৬৪ জনের
https://parstoday.ir/bn/news/bangladesh-i80290-করোনাভাইরাস_বাংলাদেশে_একদিনে_সর্বোচ্চ_মৃত্যুর_রেকর্ড_শনাক্ত_১৭৬৪_জনের
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৮ জন মারা গেছেন। একদিনে মৃত্যুর দিক দিয়ে এটাই এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৬১০ জনে পৌঁছাল।গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ৩০, ২০২০ ১১:১৭ Asia/Dhaka
  • করোনাভাইরাস: বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ১৭৬৪ জনের

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৮ জন মারা গেছেন। একদিনে মৃত্যুর দিক দিয়ে এটাই এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৬১০ জনে পৌঁছাল।গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত)  দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৫০টি পিসিআর ল্যাব থেকে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এই পরীক্ষায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৬০৮ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

ডা. নাসিমা জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬১০ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩ জন নারী।

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৩৬০ জন শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৯ হাজার ৩৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।