আজকে কামাল আমাদের মাঝে নেই কিন্তু তার আবাহনী ক্লাব এখনো আছে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i82049-আজকে_কামাল_আমাদের_মাঝে_নেই_কিন্তু_তার_আবাহনী_ক্লাব_এখনো_আছে_প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করার চেষ্টা হয়েছে বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ১৫ আগস্ট নিহত শেখ কামালের বর্ণাঢ্য কর্মবহুল জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ০৫, ২০২০ ১৪:১৩ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করার চেষ্টা হয়েছে বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ১৫ আগস্ট নিহত শেখ কামালের বর্ণাঢ্য কর্মবহুল জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাই শেখ কামালকে  বহুমুখী প্রতিভার অধিকারী  উল্লেখ করে বলেন দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে সে কোনো সুযোগ গ্রহণ করেনি।’ 

এ সময় আবেগ তাড়িত  শেখ হাসিনা বলেন, ‘ আপনারা একবার চিন্তা করে দেখেন, একটা মৃত্যু হলে তার বিচার দাবি করেন আমার কাছে। আর আমি কিন্তু বিচার পাইনি। আমি মামলা করতে পারিনি। কারণ আইন করে সে সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। ২১ বছর পর সরকারে এসে তারপর মামলা করে সেই বিচার করি।’

শেখ হাসিনা বলেন, ‘আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। তারা অন্তত আমাকে তাদের এই সেবা করার যেমন সুযোগ দিয়েছে আর এই অন্যায় অবিচারের বিচার করার সুযোগ আমরা পেয়েছি।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে “শহীদ শেখ কামাল আলোমুখী এক প্রাণ’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বড় বোন হিসেবে দুই বছরের ছোট ভাই শহীদ শেখ কামালের সঙ্গে শৈশবের বিভিন্ন স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নিজের জন্য কোনোদিন সে কিছু চাইত না। লেখাপড়া, নাট্যচর্চা নিয়ে ব্যস্ত থাকতো। তার নাটক আমি নিজে দেখতে গেছি। বিভিন্ন সময়ের উপস্থিত বক্তৃতা, প্রত্যেকটা ক্ষেত্রেই তার প্রতিভা ছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ছোট বেলা থেকেই কামাল শুধু খেলার মধ্যে থাকতো তা না, সাংসারিক কাজেও আমার মাকে সবরকম সহযোগিতা করতেন। ওই ছোট্ট বয়স থেকেই সে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করতো। আজকে কামাল আমাদের মাঝে নেই। কিন্তু আজকে তার সৃষ্টি আবাহনী ক্লাব এখনো আছে।’#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৫