কাশ্মীর দখল ও বাবরি মসজিদ ইস্যুতে বাংলাদেশে বিক্ষোভ
-
কাশ্মীর ও বাবরি মসজিদ ইস্যুতে বাংলাদেশে বিক্ষোভ
ভারতের কাশ্মীর দখলের বর্ষপুর্তিতে কাশ্মীরি মুসলমানদের মুক্তির দাবীতে ও তাদের ওপর পরিচালিত নির্মম দমন নীতির নিন্দা জানিয়ে এবং একই দিনে ঐতিহাসিক বাবরী মসজিদের স্থানে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রতিবাদে সোচ্চার হয়েছে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল।
রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ প্রদর্শন ও পৃথক বিবৃতি প্রকাশ করে নেতৃবৃন্দ তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আজ এ প্রসংগে এক বিবৃতি প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভারতের মুসলমানদের ওপর নির্যাতন নীপিড়ন জ্যামিতিকহারে বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমানদের ধর্ম পালনে বাধা দেয়া হচ্ছে। ঐতিহাসিক বাবরী মসজিদ ভেঙ্গে রামমন্দির বানানো হচ্ছে। কোরবানী পালন করা ও গরুর গোস্ত খাবার কারণে মুসলমানদের মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হচ্ছে।
ভারতের হিন্দুত্ববাদি আগ্রাসী শক্তির মানবতাবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে জাতিসংঘ, ওআইসি সহ আন্তর্জাতিক সংস্থা ও গণতান্ত্রিক রাষ্টসমূহকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন ডা: মোস্তাফিজুর রহমান।
ভারতের মুসলিম বিদ্বেষী তৎপরতার প্রতিবাদ জানিয়ে গতকালও রাজধানী ঢাকায় একটি প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ। এ উপলক্ষ্যে খেলাফত আন্দোলন রাজধানীর কামরাঙ্গির চর মাদ্রাসায় এক আলোচনা সভা করেছে এবং খেলাফতে মজলিস একটি বিবৃতি পাঠিয়ে তাদের নিন্দা প্রকাশ করেছে। তাছাড়া, ময়মনসিংহ বিভাগীয় সদরে মানববন্ধন করেছে ইত্তেফাকুল ওলেমা নামের একটি ইসলামী সংগঠন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।