বাংলাদেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৭ জনের
https://parstoday.ir/bn/news/bangladesh-i82091-বাংলাদেশে_করোনা_শনাক্ত_আড়াই_লাখ_ছাড়াল_২৪_ঘণ্টায়_মৃত্যু_২৭_জনের
বাংলাদেশে করোনা সংক্রমণের সংখ্যা আড়াই লাখ অতিক্রম করেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৮৫১ জন করোনা রোগী শনাক্ত হবার মধ্য দিয়ে এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৭, ২০২০ ১৩:২৫ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনা শনাক্ত আড়াই লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৭ জনের

বাংলাদেশে করোনা সংক্রমণের সংখ্যা আড়াই লাখ অতিক্রম করেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৮৫১ জন করোনা রোগী শনাক্ত হবার মধ্য দিয়ে এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

আজ (শুক্রবার) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, দেশে মোট ৮৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ৩৩৩ জনের। এছাড়া, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। আর এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

চট্টগ্রামে করোনা

ওদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১২৮ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৮৭৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরে ১০৩ জন এবং উপজেলায় ২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের এবং সুস্থ হয়েছেন ১১৮ জন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।