করোনা মেট্রোরেল প্রকল্পের সবকিছু ওলট-পালট করে দিয়েছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i83302-করোনা_মেট্রোরেল_প্রকল্পের_সবকিছু_ওলট_পালট_করে_দিয়েছে_কাদের
বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মেট্রোরেল প্রকল্পের সবকিছু ওলট-পালট করে দিয়েছে। করোনা ভাইরাসের কারণে নতুন নতুন সংকট শুরু হয় এ প্রকল্পে। সমাধানের জন্যও পথ খোঁজা হয়।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১৫:০০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মেট্রোরেল প্রকল্পের সবকিছু ওলট-পালট করে দিয়েছে। করোনা ভাইরাসের কারণে নতুন নতুন সংকট শুরু হয় এ প্রকল্পে। সমাধানের জন্যও পথ খোঁজা হয়।

আজ (বুধবার) তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেট্রোরেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং গণপরিবহনের সক্ষমতা বাড়াতে ৬টি মেট্রোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এর আওতায় নির্মাণ করা হবে ১২৮ কিলোমিটার রুট, যার ৬৭ কিলোমিটার হবে উড়াল পথে এবং ৬১ কিলোমিটার হবে পাতাল পথে। এই মহামারীতে মেট্রোরেলের সঙ্গে সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পে অধিকাংশ জাপান ও থাইল্যান্ডের প্রকৌশলী পরামর্শকরাই কাজ করছেন।

কাদের বলেন, করোনায় আক্রান্ত চিকিৎসকদের জন্য হিসেবে দুটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এতে প্রকল্পে যারা কাজ করছেন তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং কাজের গতিও বাড়বে।

হাইকোর্ট

এদিকে দেশে আনফিট গাড়ি চিহ্নিত করার জন্য আগামী দুই মাসের মধ্যে যানবাহন ফিটনেস টেস্টিং সেন্টার বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিআরটিএ কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ২৩ নভেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছে আদালত।

এ সংক্রান্ত জারি করা রুলের শুনানি নিয়ে আজ (বুধবার) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

পরে আইনজীবী তানভীর আহমেদ বলেন, আজ বিআরটিএ কর্তৃপক্ষের আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু তারা আদেশ বাস্তবায়নের জন্য দুই মাস সময় চায়। পরে আদালত তাদের দুই মাসের সময় দিয়েছেন।

এর আগে ২০১৮ সালের ৩১ জুলাই সড়ক দুর্ঘটনা রোধে ফিটেনেসবিহীন যান চলাচল বন্ধে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে গণপরিবহনের ফিটনেস নিশ্চয়তা ও নজরদারিতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।