বাংলাদেশে করোনায় আরো ১৯ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i84123-বাংলাদেশে_করোনায়_আরো_১৯_জনের_মৃত্যু
বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, দুইজন নারী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০২০ ১৬:৩৬ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরো ১৯ জনের মৃত্যু

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, দুইজন নারী।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫৭৮০ জনের মৃত্যু হল। এই সময়ে নতুন করে আরও ১০৯৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ৯.৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৪৯৮ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬ জনের। #

পার্সটুডে/এআরকে/আমির/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।