২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ১ ৮৪৫ জন, মোট মৃত্যু ৬১৪০
বাংলাদেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু
বাংলাদেশের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ যাবত মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ১৪০ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৪৫ জন রোগী । এ নিয়ে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২৭ হাজার ১৯৮ জনে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৫ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা চলছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৬৮ টি আর আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১১২ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ এক হাজার ৮০০ টি।
করোনা সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ-বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।#
পার্সটুডে/এআরকে/১২