উপনির্বাচনের কারচুপির প্রতিবাদে দু'দিনের বিক্ষোভ কর্মসূচি বিএনপির
https://parstoday.ir/bn/news/bangladesh-i84613-উপনির্বাচনের_কারচুপির_প্রতিবাদে_দু'দিনের_বিক্ষোভ_কর্মসূচি_বিএনপির
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শনিবার ঢাকায় ও রোববার জেলা শহরে এ কর্মসূচি পালন করবে দলটি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৩, ২০২০ ১৫:২৩ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শনিবার ঢাকায় ও রোববার জেলা শহরে এ কর্মসূচি পালন করবে দলটি।

আজ (শুক্রবার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শনিবার জাতীয় প্রেস ক্লাবে যৌথ প্রতিবাদ সমাবেশ এবং রোববার সারা দেশের সব জেলা সদরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল বলেন, পল্টনের মতো ঘটনা ঘটানো হচ্ছে পাতানো নির্বাচনের দিক থেকে মানুষের চোখ ফেরানোর জন্য। আওয়ামী লীগ এসব ঘটনা ঘটাল। বিএনপি রাজনীতির ময়দানে কোনো উত্তাপ তৈরি করেনি। এটা আওয়ামী লীগের কাজ। ভয়ভীতির পরিবেশ তৈরি করে বিএনপিকে সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে রাখা।

তিনি বলেন, পাতানো মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।  অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি জানাচ্ছি।

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বাসে আগুন দেওয়ার ঘটনায় নয়টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। আটক করা হয়েছে ২০ জনকে।

এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, আগুনের ঘটনার বিষয়ে আমরা কিছুই জানি না। কারা এসব ঘটনা ঘটিয়েছে তা আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে আশা করছি। তবে কেন্দ্রীয় অফিস থেকে বের হওয়ার সময় ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমানসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।