করোনার ভ্যাকসিন কিনতে ৭৩৫ কোটি টাকা বরাদ্দ
স্বাস্থ্যবিধি মেনে চলুল ও অন্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত: সরকারি কর্মীদের প্রতি হাসিনা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
করোনাকালে জীবনযাত্রা সচল রাখতে ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইন ও প্রশাসন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী আয়োজনে গণভবন থেকে বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন।
এ সময় তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় তর সরকারের নেয়া নানা উদ্যোগের কথাও উল্লেখ করেন।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সরকারের পক্ষ থেকে করোনার ভ্যাকসিন কিনতে ৭৩৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনটি পেতে ৫ নভেম্বর ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেক্সিমকো ফার্মাসিউটিকেলস লিমিটেড। প্রতি ডোজের দাম ৫ ডলার। আগামী জানুয়ারিতেই হাতে পাওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে,স্বল্পন্নোত দেশের জন্য কম মূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে কোভ্যাক্স নামে জোট গঠন করেছে জাতিসংঘ। বাংলাদেশও এর সদস্য। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এখান থেকে চাহিদার ২০ শতাংশ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রথমে ৩ কোটি, পরবর্তী প্রতি মাসে দেয়া হবে ৫০ লাখ ডোজ। প্রতি ডোজের মূল্য ১৩৭ থেকে ১৭৫ টাকা।#
ARK-26