বাংলাদেশে করোনায় আরো ৩৮ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i85050-বাংলাদেশে_করোনায়_আরো_৩৮_জনের_মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে হয়েছে ৬ হাজার ৭১৩ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০২, ২০২০ ১৫:৩৭ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরো ৩৮ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে হয়েছে ৬ হাজার ৭১৩ জন।

  একই সঙ্গে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ১৯৮ জন। এতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৯ হাজার ৪২৩ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত এক দিনে ২ হাজার ৫৬২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এদিকে , করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে  এসময় দণ্ডবিধি এবং সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল ) আইন, ২০১৮ প্রয়োগ করে ১৭ টি মামলায় ১২ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার ( ২ ডিসেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, পারসিয়া সুলতানা প্রিয়াংকা ও মোঃ রিফাত ফেরদৌস এর নেতৃত্বে গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় পথচারী, ফুটপাত ও বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অসচ্ছল জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক পরিবহন নিশ্চিত-কল্পে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।#

ARK-2