শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
ডিসেম্বর ২৪, ২০২০ ১৬:০১ Asia/Dhaka
-
শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই।
এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ ও সংগঠন। আর এরই মধ্যে একটি সংগঠন হলো 'ইমাম ক্বায়িম (আ.ফা.) অর্গানাইজেশন'। এ সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, হিলি ও ঘোড়াঘাটসহ অত্র এলাকার কিছু মুমিনীনদের মাঝে প্রায় ৪৫০টি কম্বল বিতরণ করা হয়।
বেসরকারি সংস্থা 'ইমাম ক্বায়িম (আ.ফা.) অর্গানাইজেশন' এর কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হাবিব রেজাসহ এ সংগঠনের আরো অনেকে।#
পার্সটুডে/ মো.আবুসাঈদ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ