বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৫, সুস্থ ১৫০৭
https://parstoday.ir/bn/news/bangladesh-i86904-বাংলাদেশে_করোনাভাইরাসে_আরও_৭_জনের_মৃত্যু_আক্রান্ত_৪৩৫_সুস্থ_১৫০৭
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৪৩৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১৩:৫৫ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৫, সুস্থ ১৫০৭

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৪৩৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। 

আজ (শুক্রবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫০৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৮২ হাজার ৪২৪ জন করোনা থেকে সুস্থ হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবে ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৮১১টি। এ পর্যন্ত দেশে মোট ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন সাতজন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ চারজন ও নারী তিনজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ২০০ জন ও নারী এক হাজার ৯৮২ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব চারজন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন ও রাজশাহী বিভাগে একজন রয়েছেন। এ ছাড়া সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশে গত বছরের ১৮ মার্চ করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে। এরপর ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫