বাংলাদেশে করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১,৭৩৯
বাংলাদেশে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৯ জন। আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাবে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৩১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ।
এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১১ হাজার ৬৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।
গতকাল রোববার করোনায় ৬৯ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৩৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন