গোটা দেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসছি: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i92246-গোটা_দেশকে_রেল_যোগাযোগের_আওতায়_নিয়ে_আসছি_প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অল্প খরচে যোগাযোগ স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধার্থে গোটা দেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসছি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ২৭, ২০২১ ১২:১৭ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অল্প খরচে যোগাযোগ স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধার্থে গোটা দেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসছি।

বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প-ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সমগ্র বাংলাদেশে রেল যোগাযোগে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এমনকি যেসব এলাকায় রেললাইন নেই সেসব এলাকায়ও রেল সহযোগিতা দিয়ে দিচ্ছি।  যেন পণ্য পরিবহন ও ব্যবসাবাণিজ্য সমৃদ্ধ করা যায়।  যোগাযোগের মাধ্যমে মানুষ যেন সহজে চলাচল করতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর যারা ক্ষমতায় ছিল মানুষের ভাগ্য পরিবর্তনের দিকে তাকায়নি।  অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে, ক্ষমতাকে তারা ভোগের বস্তুতে পরিণত করেছিল। নিজেদের আর্থিক সচ্ছলতা করা, দুর্নীতিটাকে তারা নীতি হিসেবে নিয়েছিল।  আর বাংলাদেশের সব মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা এবং আমরা যে বিজয়ী জাতি, বিজয়ী জাতি হিসেবে যে মর্যাদা সেই মর্যাদাটুকু ভূলুণ্ঠিত করেছিল এবং পরাজিত শত্রুরই পদলেহন করত।

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।