'জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না, সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই ক্যাম্পাস খোলা হবে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i92330-'জনগণকে_স্বাস্থ্যঝুঁকিতে_ফেলতে_পারি_না_সংক্রমণ_নিয়ন্ত্রণে_এলেই_ক্যাম্পাস_খোলা_হবে'
বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, অনেক জায়গা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চাপ আছে। কিন্তু ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্মরণে এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ২৯, ২০২১ ১১:২৮ Asia/Dhaka
  • বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি
    বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, অনেক জায়গা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চাপ আছে। কিন্তু ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্মরণে এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অনেক জায়গা থেকেই আন্দোলনের চাপ আছে। কিন্তু বৃহত্তর কোনো ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এই চাপ নেই।

প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমার কাছে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বার্তা আসে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না, এমন বার্তাই বেশি আসে। নানা জায়গা থেকে শোনা যাচ্ছে আন্দোলন হচ্ছে। কিন্তু আন্দোলনের জন্য আমরা জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারি না। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ক্যাম্পাস খোলা হবে। কোনো অবস্থাতেই আমরা জনগণের স্বাস্থ্যঝুঁকিতে অবহেলা করব না।

‘জনতার প্রত্যাশা’ নামক একটি সামাজিক সংগঠনের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন নাগরিকসমাজের সভাপতি সোহরাব খান। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।