বাংলাদেশে করোনায় মৃত্যু ৭৭: গোপালগঞ্জে করোনা ভ্যাকসিন উৎপাদনের কারখানা হবে
https://parstoday.ir/bn/news/bangladesh-i93796-বাংলাদেশে_করোনায়_মৃত্যু_৭৭_গোপালগঞ্জে_করোনা_ভ্যাকসিন_উৎপাদনের_কারখানা_হবে
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, দেশে করোনাভাইরাসের টিকার উৎপাদনের জন্য কারখানা স্থাপন করা হবে গোপালগঞ্জে। উৎপাদন সময়সাপেক্ষ হলেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ২৬, ২০২১ ১৪:৫৩ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় মৃত্যু ৭৭: গোপালগঞ্জে করোনা ভ্যাকসিন উৎপাদনের কারখানা হবে

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, দেশে করোনাভাইরাসের টিকার উৎপাদনের জন্য কারখানা স্থাপন করা হবে গোপালগঞ্জে। উৎপাদন সময়সাপেক্ষ হলেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি প্রসঙ্গে  স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার লকডাউনের ওপর নির্ভরশীল হতে চায় না। লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়। দেশের বিরাট ক্ষতি হয়ে যায়। কাজেই এটা আমাদের কাম্য নয়। কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনা নিয়ন্ত্রণ করতে লকডাউন আমাদের দিতে হচ্ছে। যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে তাহলে লকডাউনই করোনা সংক্রমণ রোধে একমাত্র কার্যকরী পন্থা’। তিনি বলেন, বিশ্বের সবাই লকডাউন দিয়ে করোনাকে নিয়ন্ত্রণ করেছে।

এসময় দেশের ভ্যাকসিনপ্রাপ্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের সঙ্গে দেড় কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে ছয় কোটি ভ্যাকসিন বুকিং দেওয়া হয়েছে। সব প্রতিশ্রুতি রক্ষা হলে আগামী ডিসেম্বরের মধ্যে ১১ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনাভাইরাসের টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এ টিকা দেশে পৌঁছাবে। 

২৪ ঘণ্টায় ৭৭ জন্মের মৃত্যু

গোপালগঞ্জে করোনা ভ্যাকসিনের কারখানা হবে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১৪ হাজার ৫৩ জনের মৃত্যু হলো। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা ‍সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরও ৪ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৫০ শতাংশ।

আগের দিন ২৭ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছিল ৫ হাজার ৮৬৯ জন। রোগী শনাক্তের হার ছিল ২১ দশমিক ২২ শতাংশ।#

পার্সটুডে/ আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/ ২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।