বিএনপির আন্দোলনের অর্থই হচ্ছে ভাঙচুর ও সহিংসতা: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i96116-বিএনপির_আন্দোলনের_অর্থই_হচ্ছে_ভাঙচুর_ও_সহিংসতা_ওবায়দুল_কাদের
বাংলাদেশের রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপির আন্দোলনের অর্থই হচ্ছে ভাঙচুর ও সহিংসতা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৮, ২০২১ ১১:৫২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপির আন্দোলনের অর্থই হচ্ছে ভাঙচুর ও সহিংসতা।

আজ (বুধবার) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেদের ব্যর্থতার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এখন উগ্র-সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

 ‘সরকারের পায়ের তলায় মাটি নেই’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের নয়, বিএনপিরই এখন পায়ের তলায় মাটি নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালনে এ দেশের সোনালী অর্জন যাতে নষ্ট না হয়, সেজন্য শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।

পরে প্রতিনিধিদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন ওবায়দুল কাদের।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।