হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i98826-হিন্দু_সম্প্রদায়ের_ওপর_হামলা_দ্রুত_ব্যবস্থা_নিতে_প্রধানমন্ত্রীর_নির্দেশ
দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলা-ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার সাম্প্রতিক ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
অক্টোবর ১৯, ২০২১ ১০:২৮ Asia/Dhaka
  • হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলা-ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার সাম্প্রতিক ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করতে আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।