বাংলাদেশ
  • মেগা দুর্নীতির জন্য এই সরকারের সময় মেগা প্রজেক্টগুলো করা হয়েছে: ফখরুল

    মেগা দুর্নীতির জন্য এই সরকারের সময় মেগা প্রজেক্টগুলো করা হয়েছে: ফখরুল

    নভেম্বর ০৩, ২০২১ ১২:৫৯

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকারের কাজগুলো হচ্ছে তাদের দুর্নীতির উন্নয়ন। কারণ এই সরকারের সময় যেসব মেগা প্রজেক্ট করা হয়েছে, সেসব মেগা দুর্নীতির জন্য। সরকার পদ্মা সেতুকে সবচেয়ে বড় সফল প্রকল্প দাবি করলেও সেখানে হয়েছে মেগা দুর্নীতি। যে পদ্মা সেতুর কাজ ১০ হাজার কোটি ডলার বরাদ্দ নিয়ে শুরু হয়েছিল, এখন সেই প্রকল্প ৪০ হাজার কোটিতে গিয়ে ঠেকেছে। ঠিক এভাবে প্রতিটি প্রজেক্টে ৪/৫ গুণ করে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

  • উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে: কাদের

    উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে: কাদের

    নভেম্বর ০৩, ২০২১ ১২:৫২

    বিএনপির মহাসচিবের উদ্দেশে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকারের জন্য হাকডাক করছেন। কিন্তু উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। জাদুঘর থেকে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।”

  • ‘জাতীয় ৪ নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল’

    ‘জাতীয় ৪ নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল’

    নভেম্বর ০৩, ২০২১ ০৯:৫৬

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর পর জাতীয় চারনেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল।

  • ব্যাটারদের চরম ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বড় হার

    ব্যাটারদের চরম ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বড় হার

    নভেম্বর ০২, ২০২১ ১৬:২৫

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। এর ফলে গ্রুপ-১-এর প্রথম চার ম্যাচে কোনো ম্যাচে জয় না পেয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হল লাল-সবুজের প্রতিনিধিদের। অন্যদিকে হার দিয়ে সুপার টুয়েলভ শুরু করা দক্ষিণ আফ্রিকা টানা তিন জয় পেয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল।

  • হিন্দুদের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস সরকারের সড়ক-সেতু মন্ত্রীর

    হিন্দুদের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস সরকারের সড়ক-সেতু মন্ত্রীর

    নভেম্বর ০২, ২০২১ ১৫:২৭

    নোয়াখালীর চৌমুহনীতে হিন্দুদের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

  • বাংলাদেশে নির্বাচনকালীন সরকার: কি বলছে বিরোধীদলগুলো?

    বাংলাদেশে নির্বাচনকালীন সরকার: কি বলছে বিরোধীদলগুলো?

    নভেম্বর ০২, ২০২১ ১৪:০৯

    নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারে না। সে কারণেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি। কিন্তু এই সরকার কোনো কিছু গ্রহণ করে নাই। সে কারণেই আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে।

  • 'এই সরকারের অধীনে আলোচনাও করবে না বিএনপি'

    'এই সরকারের অধীনে আলোচনাও করবে না বিএনপি'

    নভেম্বর ০২, ২০২১ ১৩:৫৪

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না। শুধু তা-ই নয়, কোনো আলোচনায়ও বিএনপি যাবে না। একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে, তখন আলোচনা হতে পারে। তার আগে আলোচনার কোনো সুযোগ নেই। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামের একটি সংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

  •  ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

    ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

    নভেম্বর ০১, ২০২১ ১৪:৫১

    বাংলাদেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আজ থেকে করোনা প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে রাজধানির আটটি কেন্দ্র। তবে শুরুতে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। আর এখনই ১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

  •  'হাজতবাস মোট সাজা থেকে বাদ দিয়ে সাজার মেয়াদ হিসাব করা  হবে'

    'হাজতবাস মোট সাজা থেকে বাদ দিয়ে সাজার মেয়াদ হিসাব করা হবে'

    নভেম্বর ০১, ২০২১ ১৪:৩৪

    বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি যেদিন গ্রেপ্তার হয়েছে সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন বিচারাধীন অবস্থায় হাজতবাস করেছে, তা মোট সাজা থেকে বাদ দিয়ে সাজার মেয়াদ হিসাব করা হবে।