-
কুমিল্লায় কুরআন অবমাননা: জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে সরকার
অক্টোবর ১৩, ২০২১ ১৯:১৯বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে।
-
বিএনপির ব্যর্থতায় ‘৯১ সালের ঘূর্ণিঝড়ে লক্ষাধিক মানুষ মারা যায়: শেখ হাসিনা
অক্টোবর ১৩, ২০২১ ১৩:২৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকারের ব্যর্থতায় ‘৯১ সালের ঘূর্ণিঝড়ে দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় সংসদে মৃত্যুর সঠিক তথ্যও দেননি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
-
যশোরে মসজিদ নির্মাণে মহৎ উদ্যোগ, লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির
অক্টোবর ১৩, ২০২১ ১৩:০২মৃত পিতার স্বপ্ন পূরণ করতে মসজিদের নির্মাণকাজে তিন বছর পান বিক্রির টাকা সঞ্চয় ও স্ত্রীর গহনা বিক্রি করে ৮ লাখ টাকা দান করে এলাকাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের পান ব্যবসায়ী ইউনুস আলী গাজী। ইউনুস আলী গাজীর এই মহৎ উদ্যোগে খুশি তার পরিবারের সদস্যসহ প্রতিবেশী স্বজনেরা।
-
২০২১ সালে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
অক্টোবর ১৩, ২০২১ ০৮:৫৮আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। আর একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার। এর ফলে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ।
-
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া: জ্বর কমছে না
অক্টোবর ১২, ২০২১ ২১:০২বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর কমছে না বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি জানান, জ্বরের মাত্রা ১০২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। জ্বর না কমার কারণ খুঁজছে মেডিকেল বোর্ড।
-
দশ হাজার টাকার মুচলেকায় ড. মুহাম্মদ ইউনূসের জামিন
অক্টোবর ১২, ২০২১ ১৮:৪০বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের দায়ের করা একটি মামলায় দশ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দিয়েছে ঢাকার তৃতীয় শ্রম আদালত।
-
সিলেটের জৈন্তাপুরে ‘রেডিও তেহরান শ্রোতা আড্ডা’ অনুষ্ঠিত
অক্টোবর ১২, ২০২১ ১৮:১৭ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বিভাগের পক্ষে প্রচারের অংশ হিসেবে ‘রেডিও তেহরান শ্রোতা আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জৈন্তাপুর উপজেলার হরিপুরে ‘রেডিও তেহরান শ্রোতা আড্ডা’র আয়োজন করে বেতার শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেট।
-
'আওয়ামী লীগের গণতন্ত্র শুধু মুখেই, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না'
অক্টোবর ১২, ২০২১ ১৪:৩৬বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে 'ভোট চোর' আখ্যায়িত করে বলেছেন, যারা আগের রাতে ভোট চুরি করে নিয়ে যায়, ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত করে, বন্দুক আর পিস্তল দিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে থাকে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
-
নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে ইসি মাহবুব তালুকদারের বক্তব্যে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
অক্টোবর ১২, ২০২১ ১৩:৪৬বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট বিধান থাকা সত্বেও স্বাধীনতার ৫০ বছরেও নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে কোন আইন প্রণীত হয়নি। এ নিয়ে বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজ, এমনকী খোদ নির্বাচন কমিশনও সরব হয়ে ওঠায় চাপের মুখে পড়েছে সরকার।
-
অবৈধ সম্পদ অর্জনের মামলায় লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের কারাদণ্ড
অক্টোবর ১২, ২০২১ ০৯:৩০বাংলাদেশে চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জনের মামলায় আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ (মঙ্গলবার) ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।