-
বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা: মন্ত্রীদের পরস্পরবিরোধী বক্তব্য
অক্টোবর ১১, ২০২১ ১৭:০৩বাংলাদেশে আবারো প্যাঁচ লেগেছে পেঁয়াজ নিয়ে। এক সপ্তাহের ব্যাবধানে ৫০ টাকা কেজির পেঁয়াজ ৭৫ টাকায় উঠে গেছে। বাজারে দাম বেড়েছে চিনি, ভোজ্য তেল মসুর ডালসহ সব রকম নিত্যপণ্যের। করোনাকালীন আয় রোজগার কমে যাওয়া গরীব আর সীমিত আয়ের মধ্যবিত্ত ভোক্তাদের জীবন আরও বেশী দুর্বিসহ হয়ে উঠেছে।
-
বাংলাদেশে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু: ২৪ ঘণ্টায় ২০৭ জন হাসপাতালে ভর্তি
অক্টোবর ১১, ২০২১ ১৫:৩৮বাংলাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৭৮ জন।
-
আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশে আট কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে
অক্টোবর ১০, ২০২১ ১৪:৪১বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে। জন্মনিবন্ধন সনদের মাধ্যমে শিশুরা এই টিকার জন্য নিবন্ধন করতে পারবে। আর আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশে আট কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।
-
নির্বাচনে বিএনপিকে আসতেই হবে-কাদের, স্বাধীনতা সার্বভৌমত্ব এখন বিপন্ন-ফখরুল
অক্টোবর ১০, ২০২১ ১৪:১৪বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।
-
পরমাণু শক্তিকে আমরা শান্তির জন্য ব্যবহার করছি: শেখ হাসিনা
অক্টোবর ১০, ২০২১ ১০:১২প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বাংলাদেশ পরমাণু বিশ্বে প্রবেশ করেছে এবং আমরা পরমাণু শক্তিকে শান্তির জন্য ব্যবহার করছি। আমরা পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে চাই এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'
-
ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ
অক্টোবর ০৯, ২০২১ ১৪:২৬বঙ্গোপসাগরের উপকূলীয় দ্বীপ ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ চুক্তির পর জাতিসংঘ ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার দায়িত্ব নেবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। ’
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ৮৪.৬ শতাংশ মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন
অক্টোবর ০৯, ২০২১ ১২:৫৯বাংলাদেশে করোনাকালীন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ৮৪.৬ শতাংশ শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি সংখ্যায় মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। এ মহামারীকালে পুরুষ শিক্ষার্থীর মধ্যে ৮০.৩৮ শতাংশ এবং নারী শিক্ষার্থীর ৮৭.৪৪ শতাংশ কোনও না কোনোভাবে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন।
-
বাংলাদেশে ই-কমার্স-এর ফাঁদে প্রতারিত লক্ষ গ্রাহক: দায় নেবে না সরকার
অক্টোবর ০৯, ২০২১ ০৯:২৯বাংলাদেশে ই-কমার্সের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা খুইয়েছেন গ্রাহক এবং বিনিয়োগকারীরা। কোনোরকম নজরদারি ছাড়াই একটি দুর্বল কাঠামোর ওপর ভিত্তি করে অনলাইন কেনাকাটা বা ই-কমার্সভিত্তিক নানান প্রতিষ্ঠান খুলে দেদার চলছিল ব্যবসা।
-
রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা: বিএনপি
অক্টোবর ০৮, ২০২১ ১১:৪১বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারো হুঁশিয়ারি দিয়েছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোন জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দিবে না রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন ঘোষণা দেন।
-
সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে: আইনমন্ত্রী
অক্টোবর ০৮, ২০২১ ০৯:৫৮বাংলাদেশের নতুন নির্বচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে। করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই।