-
কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত
সেপ্টেম্বর ২৯, ২০২১ ২১:৩৫বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (৫০) নিহত হয়েছেন। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন।
-
সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত: সিইসি
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৫:৪৮দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
-
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ডে মুফতি কাজী ইব্রাহীম
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৫:৩৭বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা হাফেজ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহীমকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ (বুধবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এই আদেশ দেন।
-
অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় পালাবার পথ পাবেন না: বিএনপি মহাসচিব
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৫:২৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের তত্ত্বাবধায়নে সংগঠনকে সুসংগঠিত করা হচ্ছে। দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হচ্ছে। আর সেজন্যই অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের হৃদ-কম্পন শুরু হয়েছে। তাই মরিয়া হয়ে তারা বিএনপির ওপর চড়াও হচ্ছে, ঘরে ঘরে গিয়ে আক্রমণ, পুলিশি হয়রানি-তল্লাশি চলছে।
-
আলেম-ওলামাদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৫:০৯হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দেশের সম্মানিত আলেম-ওলামা ও দ্বীনের দাঈদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। সম্প্রতি কিছু আলেমকে বিভিন্নভাবে গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে বা অন্য কোন স্থান থেকে নিয়ে তুলে নিয়ে যাবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হেফাজত আমীর আজ এক বিবৃতি প্রকাশ করেছেন।
-
নির্বাচন নিয়ে কাদেরের বক্তব্য এবং সরকারের স্বৈরচারী আচরণের বিষয়ে ফখরুলের পাল্টা প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৪:৫৪বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনে যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের নামে দেশের মধ্যে কোনো সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
-
এবারও অনুষ্ঠিত হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা, শিক্ষকদের জন্য চারদফা নির্দেশনা
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৪:১৩স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। করোনাভাইরাসের কারণে গত বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি । শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে।
-
৫ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়ল
সেপ্টেম্বর ২৮, ২০২১ ০৯:২৬আলাদা পাঁচটি মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়েছে হাইকোর্ট।
-
উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিম আটক
সেপ্টেম্বর ২৮, ২০২১ ০৯:০৬ওয়াজ নসিহতের নামে উসকানিমূলক বক্তব্য এবং নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বাংলাদেশের ইসলামি বক্তা ও নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
-
ঢাকার রাজপথে নিজের মোটর বাইক জ্বালিয়ে দিয়ে অভিনব প্রতিবাদ
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১৭:০৩বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রকাশ্য রাজপথে নিজের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দিয়ে ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদ জানিয়েছে একজন রাইড শেয়ার চালক।