-
করোনায় মৃত্যু ৬০ ছুঁয়েছে; শনিবার থেকে চীনা টিকাদান শুরু
জুন ১৬, ২০২১ ১৪:৫৩বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু ঘটেছে। আগের দিন মারা গিয়েছিল ৫০ জন। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যু দৈনিক ৫০-এর উপরে থাকছে। আর গত ৪ মে’র পর এই প্রথম একদিনে সর্বোচ্চ সংখ্যক ৬০ জন মারা গেলেন। কেবল মৃত্যু নয়, করোনা সংক্রমণ শনাক্ত ও সংক্রমণের হারও বাড়ছে।
-
'ত্ব-হার নিখোঁজের বিষয়ে খোঁজখবর নিচ্ছি, এর ক্লু আমরা খুঁজে বের করবো'
জুন ১৬, ২০২১ ১২:২৭বাংলাদেশের জনপ্রিয় তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের নিখোঁজ হওয়ার সাত দিনের মাথায় এসে এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখ খুলেছেন।
-
রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা পরিষদের জরুরি পদক্ষেপ চান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
জুন ১৬, ২০২১ ০৮:৩০মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, সে জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
-
বাংলাদেশে কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি
জুন ১৫, ২০২১ ১৩:৪১বাংলাদেশের কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে দেশের ৫৬০টি মডেল মসজিদে সুদক্ষ জনবল নিয়োগ ও আসন্ন কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
-
হেফাজতের ইস্যুতে কোন প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি: ধর্মপ্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
জুন ১৫, ২০২১ ১৩:০৮বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ জাতীয় সংসদে বলেছেন, হেফাজতের ইস্যুতে কোন প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। ফৌজদারি অপরাধে অপরাধী আলেম নামধারী ক্ষমতালিপ্সু রাষ্ট্র ও সমাজ-বিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িতদেরই কেবল আইনের আওতায় আনা হয়েছে।
-
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন, এটা বিএনপিকে প্রমাণ করতে হবে: কাদের
জুন ১৫, ২০২১ ১০:৫৯আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতি খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিভ্রান্তির অবসান চায়। বিএনপিকে প্রমাণ করতে হবে ১৫ আগস্ট খালেদা জিয়ার সত্যিকার জন্মদিন কি না।’
-
ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন দিতে স্থানীয় প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ
জুন ১৪, ২০২১ ১৭:১৩কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।
-
বাংলাদেশে আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগ: বিশ্লেষক প্রতিক্রিয়া
জুন ১৪, ২০২১ ১৪:৪৯বর্তমান প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে চারদিন ধরে ব্যাপক তোলপাড়ের পর তার দায়ের করা মামলায় অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
-
বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান: কাদের
জুন ১৪, ২০২১ ১১:৪০ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।’ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না।’
-
বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত রোগী বেড়েছে, উচ্চ ঝুঁকিতে ৪৫ জেলা
জুন ১৩, ২০২১ ১৪:৫৯বাংলাদেশে গত একদিনে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। আজ (রোববার) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৬ জন। আগের দিন শনিবার একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৯ এবং করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৩৭ জনের।