-
নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্বের বিষয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য এবং মিশ্র প্রতিক্রিয়া
জুন ০১, ২০২১ ১৫:৪১নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্ব কার কাছে থাকবে তা নিয়ে বিতর্কের মাঝে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আজ জানিয়েছেন, এনআইডি কার্ড ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকবে।
-
বাংলাদেশে একদিনের ব্যবধানে আবারো বেড়েছে করোনা সংক্রমণ: ৪১ জনের মৃত্যু
জুন ০১, ২০২১ ১৪:৪৪বাংলাদেশে একদিনের ব্যবধানে আবারো বেড়েছে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। আজ মঙ্গলবার সকাল আটটায় সমাপ্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭৬৫জন। মোট শনাক্ত ৮ লাখ ২ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা: ২০ নেতাকর্মী আহত
জুন ০১, ২০২১ ১২:৩৩বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে সরকারি ছাত্র সংগঠনের নেতা কর্মীদের হামলায় ছাত্রদলের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
-
অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানালেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
মে ৩১, ২০২১ ১৪:৫৬বাংলাদেশের গণমুখী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, একটা জাতিকে ধ্বংস করতে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা প্রয়োজন। দয়া করে এটি করবেন না। দরকার হলে শিক্ষার্থীরা দুই বা তিন শিফটে শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে। তারপরও আগামীকালই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন, না হলে জাতি সিকিমে পরিণতহবে।
-
করোনা সংক্রমণ উর্ধ্বমুখী থাকা জেলাগুলোতে লকডাউন কার্যকরের পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের: বিশ্লেষক প্রতিক্রিয়া
মে ৩১, ২০২১ ১৪:২৩বাংলাদেশের যে সব জেলায় কোভিডের সংক্রমণ উর্ধ্বমুখী সেখানে লকডাউন কার্যকর করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
-
করোনাভাইরাস: চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন আরও ৭ দিন বৃদ্ধি
মে ৩১, ২০২১ ১২:০২বাংলাদেশে আমের জেলা বলে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে চালু হওয়া বিশেষ লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে।
-
বাংলাদেশের সীমান্তে ভারতীয় ভ্যারিয়েন্ট করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা: জনমনে বাড়ছে উদ্বেগ
মে ৩০, ২০২১ ১২:৩৪বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও রোগীশনাক্ত বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর সপ্তাহ ভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে। অধিদফতর জানায়, গত সপ্তাহে ( ২৩ মে থেকে ২৯ মে) নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৯ হাজার ৬৫১টি। আর আগের সপ্তাহে সপ্তাহে ( ১৬ মে থেকে ২২ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৩ হাজার ১২১টি।
-
সরকার উদার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে: মির্জা ফখরুল
মে ৩০, ২০২১ ১১:২৭বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিহিংসার রাজনীতির কারণে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্যও বিদেশে পাঠানোর অনুমতি দিচ্ছে না সরকার। আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন
মে ২৯, ২০২১ ১৪:১৩মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৪৩ জন। এ নিয়ে দেশে এখনপর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।
-
জাতিসংঘের অধীনে বিশ্বের যেকোনও প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
মে ২৯, ২০২১ ১৩:৫১বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যেকোনও প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সদা প্রস্তুত। শনিবার (২৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২১’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।