-
বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুই মামলা
এপ্রিল ১৮, ২০২১ ১১:২৬বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় ‘এস এস পাওয়ার প্লান্টে’ বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দু'টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে পাওয়ার প্লান্টে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আর সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে অন্য মামলাটি দায়ের করেছে পুলিশ।
-
হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার
এপ্রিল ১৮, ২০২১ ০৯:১৩হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। আজ (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
-
চালু হলো বাংলাদেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল, থাকছে এক হাজার শয্যা
এপ্রিল ১৮, ২০২১ ০৮:৩৮প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে রাজধানীর মহাখালীতে চালু হলো বাংলাদেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। আজ (রোববার) দুপুর ১২ টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের উদ্বোধন করেন।
-
সৌদি আরবে ল্যান্ডিং অনুমতি মিলেছে, ‘আজ ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই’
এপ্রিল ১৮, ২০২১ ০৭:৪৭বাংলাদেশে করোনাকালে লকডাউনে আটকেপড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে গতকাল প্রথম দিনের বিশেষ ফ্লাইট বিপর্যয়ের পর আজ থেকে তা পুনরায় চালু হয়েছে। গতকাল (শনিবার) সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি না পাওয়ায় সিডিউল বিপর্যয় ঘটে এবং অর্ধেক ফ্লাইট বাতিলও হয়।
-
রমজান ও লকডাউনের সময় বিভিন্ন সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ
এপ্রিল ১৭, ২০২১ ১২:০১পবিত্র রমজান মাস ও লকডাউনে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। কোন কোন সংগঠন আবার পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থও বিতরণ করছে।
-
করোনায় করুণ কথা
এপ্রিল ১৭, ২০২১ ১০:১১বাংলাদেশের রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসিফ ইকবাল (৫০) নামক একজন করোনা রোগী শুক্রবার রাতে হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
-
বাংলাদেশ বিমানের ৭টি বিশেষ ফ্লাইট বাতিল, সৌদিগামী অভিবাসীদের বিক্ষোভ
এপ্রিল ১৭, ২০২১ ০৮:৩৯গন্তব্যস্থলে অবতরণের অনুমতি না পাওয়ায় ও যাত্রী সংকটের কারণে আজ প্রথম দিনেই বাংলাদেশ বিমানের ৭টি বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে।
-
চট্টগ্রামের বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫
এপ্রিল ১৭, ২০২১ ০৮:২৭বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় নির্মাণাধীন একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
-
করোনাভাইরাস: বাংলাদেশের ইতিহাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড ১০১
এপ্রিল ১৬, ২০২১ ১৩:১৩বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা একদিনে একশ’ অতিক্রম করার রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। জানানো হয়।
-
'ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি ব্যর্থ হওয়ায় লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বিএনপি'
এপ্রিল ১৬, ২০২১ ১২:১২বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়েছে বিএনপি। তারা এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। লকডাউন নিয়ে বিএনপি’র এমন বিভ্রান্তিকর বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করতে পারে। প্রকৃতপক্ষে তারা জনগণকে ভয় পায় বলেই জনমানুষের পাশে দাঁড়ানোর সাহস হারিয়েছে।