-
নিউজিল্যান্ডের কাছে বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
মার্চ ২৮, ২০২১ ০৭:২২তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২১১ রানের বড় লক্ষ্য দিয়েছিল কিউইরা। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানে।
-
ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভে গুলি: নিহত ৫, আহত ১৩
মার্চ ২৭, ২০২১ ১৭:২২বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
-
হাসিনা-মোদি বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই ও সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
মার্চ ২৭, ২০২১ ১৫:৪৩ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার শীর্ষ বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া সাতটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন দুই নেতা।
-
২ দিনের বিক্ষোভ কর্মসূচি বিএনপির, গণধোলাইয়ের হুমকি দিয়েছে যুবলীগ
মার্চ ২৭, ২০২১ ১৫:২৯বাংলাদেশের স্বাধীনতা দিবসে হেফাজতে ইসলামের কর্মসূচিতে হামলা ও ৫ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ (শনিবার) বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বাংলাদেশে রথ দেখা আর কলা বেচা দুই'ই হলো নরেন্দ্র মোদির: রাজনীতিবিদের প্রতিক্রিয়া
মার্চ ২৭, ২০২১ ১৪:৪৯বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের ব্যস্ত সফর শেষে দেশে ফিরে গেছেন।
-
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু, টিকার মজুদ নিয়ে সংশয়
মার্চ ২৭, ২০২১ ১৩:৫১বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমনের উর্ধ্বগতিতে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৩ হাজার ৬৭৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর এ সময়ে মারা গেছেন ৩৯ জন।
-
হরতালে বাধা দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি হেফাজতের
মার্চ ২৭, ২০২১ ১১:৫৭আগামীকাল রোববার ডাকা হরতালে বাধা দিলে সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফজলুল করিম কাসেমী। শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
-
অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে কাজ করছে ভারত-বাংলাদেশ: মোদি
মার্চ ২৭, ২০২১ ১১:২১ভারত ও বাংলাদেশ নিজেদের বিকাশ ও নিজেদের প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায় বলে মন্তব্য করেছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে কাজ করছে ভারত-বাংলাদেশ। উভয় দেশই পৃথিবীতে অস্থিরতা, সন্ত্রাস এবং অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম এবং শান্তি চায় বলেও মন্তব্য করেন তিনি।
-
'খালেদা জিয়া পাক কারাগারে বন্দী ছিলেন, এখন বন্দি ক্ষমতা দখলকারী সরকারের হাতে'
মার্চ ২৬, ২০২১ ১৪:১৯বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় অঘোষিত কারফিউ চলছে। জনগণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণকে বাদ দিয়েই আজকে এই দিনটি সরকার একা উদযাপন করছে।
-
মোদিবিরোধী বিক্ষোভে হামলার প্রতিবাদে রোববার হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম
মার্চ ২৬, ২০২১ ১৮:৪১বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভে হামলায় নেতাকর্মী হতাহত হওয়ার প্রতিবাদে আগামীকাল (শনিবার) সারাদেশে বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজেত ইসলাম।