-
ডেঙ্গু মহামারী: টনক নড়ছে না সরকারের, সচেতনতার বুলি আওড়াচ্ছে কর্তৃপক্ষ
অক্টোবর ০৩, ২০২৩ ১৪:৫৯বাংলাদেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বছরের শুরু থেকে ডেঙ্গু জ্বরে এখনও পর্যন্ত মারা গেছে এক হাজারের বেশি। প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত কয়েক বছরের তুলনায় এবারে ডেঙ্গুর প্রকোপ দ্রুত গতিতে বাড়ছে।
-
ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না সরকার: অভিযোগ খসরুর
অক্টোবর ০৩, ২০২৩ ১৪:৪৬ক্ষমতা হারানোর ভয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠানোর সুযোগ দিচ্ছে না সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
-
প্রবীণ অধিকার সুরক্ষায় নবীনদের দায়িত্ব পালনের সচেতনতাই পারে মানবিক সমাজ গড়তে
অক্টোবর ০২, ২০২৩ ১৩:১৮সমাজে প্রবীণরা প্রতিনিয়ত পারিবারিক, সামাজিক এবং নাগরিক সমস্যায় জর্জরিত। প্রবীণদের সমস্যা জর্জরিত জীবনে আলোর প্রদীপ হাতে কেউ এগিয়ে আসে না। কারণ পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রে তারা অপাঙ্ক্তেয় বা বলা যায়, বোঝা হিসাবে বিবেচিত হচ্ছে। অথচ আজকের প্রবীনরাই একসময়ে ছিলেন তারুণ্যের উম্মাদনায় ভরপুর, যৌবনের চঞ্চলতায় অসুর। কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মেই আজ তারা বয়ো বৃদ্ধ।
-
নির্বাচনের আগে অস্ত্রের ঝনঝনানী বাড়তে পারে, জানিয়েছেন নয়া ডিএমপি কমিশনার
অক্টোবর ০২, ২০২৩ ১৩:০৭অনুমতি ছাড়া কোনো সংগঠন কোনো কর্মসূচি করলে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
-
শরীয়তপুরে বিশ্বনন্দিত কবি ও সুফিসাধক মাওলানা রুমীর স্মরণসভা অনুষ্ঠিত
অক্টোবর ০১, ২০২৩ ১৪:৫৬বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সুফি ঘরানার প্রতিষ্ঠান চিশতীনগরে উদযাপিত হল বিশ্বনন্দিত ফার্সি কবি ও মহাতাপস মাওলানা জালালুদ্দীন রুমি (রহ.) এর স্মরণসভা।
-
খালেদার বিদেশে চিকিৎসার সুযোগ নেই- আইনমন্ত্রী : 'ভয়ঙ্কর তামাশা' বলল বিএনপি
অক্টোবর ০১, ২০২৩ ১৪:০৩বিএনপি চেয়ারপারসর খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো বিষয়ে, ৪০১ ধারার ক্ষমতাবলে যে আবেদন নিষ্পত্তি করা হয়েছে, সেটা খোলার আর কোনো সুযোগ নেই।
-
২০১৪ ও ২০১৮’র নির্বাচনে বিতর্কের কারণেই ইসি'র ওপর চ্যালেঞ্জ বেড়েছে: সিইসি
অক্টোবর ০১, ২০২৩ ১৩:৫৫২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কের কারণেই বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ওপর চাপ বেড়েছে বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে, সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে কমিশন।
-
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’
অক্টোবর ০১, ২০২৩ ১১:৪৩বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
-
অধিকার ও সামাজিক দৃষ্টি ভঙ্গির পরিবর্তন ছাড়া কন্যা শিশুর অধিকার এখনো পূর্ণাঙ্গ নয়
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১৪:৩২'বিনিয়োগে অগ্রাধিকার- কন্যা শিশুর অধিকার'- এই প্রতিপাদ্যে বাংলাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে অধিদপ্তরাধীন জেলা ও উপজেলা কার্যালয় সমূহ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূবর্ক এনজিও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সাথে নিয়ে দিবসটির যথাযথভাবে উদযাপনে নানান কর্মসূচি পালিত হচ্ছে।
-
বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবারও জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১৪:১৭বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবারও জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে, আদালত অনুমতি দিলে যেতে পারবেন, এমটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।