-
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত
আগস্ট ১৬, ২০২৩ ১৩:০২বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে চীন কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
-
টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ৫ জেলা, স্বাভাবিক হয়নি যোগাযোগ
আগস্ট ১৫, ২০২৩ ১৫:০৭টানাবৃষ্টিতে পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার পর এখন বিপর্যস্ত বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকা। দূর্গত এলাকাগুলোতে এখন শুধুই প্রাকৃতিক দুর্যোগের ক্ষতচিহ্ন। অনেক জায়গার যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো বসবাসের উপযোগি হয়নি। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা।
-
পিরোজপুরে বড় ছেলের কবরের পাশে মাওলানা সাঈদীর দাফন সম্পন্ন
আগস্ট ১৫, ২০২৩ ১৪:৩৩বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেল সোয়া ৩টার দিকে পিরোজপুর পৌরসভার মাছিমপুরে পারিবারিক কবরস্থানে বড় ছেলে মাওলানা রাফীক বিন সাঈদীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
-
সাইবার হামলার হুমকি,কাজ করছে র্যাব
আগস্ট ১৫, ২০২৩ ১৪:১৫সারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক-এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও (র্যাব) কাজ করে যাচ্ছে।
-
বাংলাদেশে পালিত হচ্ছে শোক দিবস; বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আগস্ট ১৫, ২০২৩ ০৬:৪৬বাংলাদেশে আজ (মঙ্গলবার) জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন
আগস্ট ১৪, ২০২৩ ১৮:২০আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (১৯৪০-২০২৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
-
ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে ঢাকায় র্যাবের অভিযান; অসাধু ব্যবসায়ীদের জরিমানা
আগস্ট ১৪, ২০২৩ ১৪:২১ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশের রাজধানী ঢাকার একাধিক আড়তে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
-
বিএনপি না এলেও নির্বাচন হবে অংশগ্রহণমূলক: ওবায়দুল কাদের
আগস্ট ১৪, ২০২৩ ১৩:৪৩বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না আর প্রধানমন্ত্রীরও পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (সোমবার) সকালে ঢাকার বনানী সেতু ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
-
ইসলামের নামে জঙ্গি তৎপরতা নির্মূলে আলেম সমাজের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
আগস্ট ১৩, ২০২৩ ১৪:৫০সন্ত্রাসীদের কোন দেশ নেই, ধর্ম নেই। তাই ইসলামের নামে জঙ্গিবাদ নির্মূলে দেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, আওয়ামী লীগ তাই শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আজ রোববার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
-
কর্পোরেট সিন্ডিকেট চক্রে বাংলাদেশে ডিমের বাজার অস্থির; ডজন ১৭৫ টাকা
আগস্ট ১৩, ২০২৩ ১৪:৪৪বাংলাদেশ গেল দু’সপ্তাহ ধরে ডিমের দাম বাড়ছে ক্রমাগত হারে। দরিদ্র মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এখন গরিবের আমিষ খাদ্য ডিম। গেল বছরেও এই সময়ে ডিম ও মুরগির বাজারে কারসাজি নিয়ে হইচই পড়ে গিয়েছিল। বছর না ঘুরতেই আবারও সক্রিয় হলো সেই পুরানো চক্রটি। নানা অজুহাতে আবারও বাড়তি দামেই ডিম বিক্রি হচ্ছে। শেষ পর্যন্ত ডিমের দাম এখন ইতিহাসের সর্বোচ্চে পর্যায়ে গিয়ে ঠেকেছে।