সাইবার হামলার হুমকি,কাজ করছে র‍্যাব
https://parstoday.ir/bn/news/bangladesh-i126860-সাইবার_হামলার_হুমকি_কাজ_করছে_র_্যাব
সারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক-এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও (র‍্যাব) কাজ করে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০২৩ ১৪:১৫ Asia/Dhaka
  • সাইবার হামলার হুমকি,কাজ করছে র‍্যাব

সারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক-এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও (র‍্যাব) কাজ করে যাচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাইবার হামলার হুমকিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কথা জানান। ভারতীয় একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলার হুমকি দিয়েছে।

এ বিষয়ে র‍্যাবের কোনও তৎপরতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তার বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরাও কিন্তু বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের যারা আইটি এক্সপার্ট আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। আর যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।