আগামি নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তির মধ্যে: ওবায়দুল কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামি নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে, জনগণই নেবে চুড়ান্ত সিদ্ধান্ত। এমন মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি ভোটচুরি করে গণতন্ত্রকে ধ্বংস করেছিলো। আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেও,বাঁধাগ্রস্ত করতে চায় সন্ত্রাসী দল বিএনপি। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন, ওবায়দুল কাদের। বিএনপির মুখে দুর্নীতির কথা শোভা পায় না জানিয়ে কাদের বলেন,তারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।বলেন,বিদেশীরা এখন দাওয়াত ছাড়াই বাংলাদেশে চলে আসে।
এদিকে, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতেই তার নামে আওয়ামীলীগ কুৎসা রচনা করে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামীলীগ নেতারাই সবার আগে খন্দকার মোশতাকের মন্ত্রীসভায় শপথ নিয়েছিলো। জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন বলেও দাবী করেন তিনি।মির্জা ফখরুল বলেন, জনগণের অধিকার হরণকারী এই সরকারের পতন এখন সময়ের দাবি।#