-
তীব্র গরম আর লোডশেডিংয়ে চার্জার ফ্যানের বাজার চড়া, অনেক জায়গায় মিলছে না পণ্য
জুন ০৮, ২০২৩ ১১:৩৮বাংলাদেশে গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। সঙ্গে লোডশেডিংয়ের যন্ত্রনায় ত্রাহি অবস্থা। ফলে বেড়েছে চার্জার ফ্যানের চাহিদা। এ অবস্থায় প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি পেতে বিকল্প খুঁজছে মানুষ। ফলে বেড়েছে চার্জার ফ্যানের (রিচার্জেবল ফ্যান) চাহিদা। নামিদামি ব্র্যান্ডসহ কোনো সাধারণ শোরুমেই এখন মিলছে না চার্জার ফ্যান। এই চাহিদাকেই পুঁজি করে পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
-
মিয়ানমারে ফেরার দাবীতে রোহিঙ্গাদের সমাবেশ; জাতিসংঘের দ্বৈত নীতির নিন্দা
জুন ০৮, ২০২৩ ১১:২০প্রত্যাবাসন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে আজ বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রোহিঙ্গারা। সকাল ১০ টার দিকে, ক্যাম্পের চার মোয়া নামক এলাকায় প্রায় ১০ হাজার রোহিঙ্গা প্রতিবাদ সমাবেশে অংশনেন।
-
আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং কুইজের ১৬তম পর্বের ফল প্রকাশ
জুন ০৭, ২০২৩ ১৫:৫০আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে ২০২৩ সালের মে মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ১৬তম পর্বের ফলাফল ঘোষণা করা হয়েছে।
-
খাদ্যে মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাটের কারণে অসংক্রামক রোগের ঝুঁকি ও মৃত্যু বৃদ্ধি
জুন ০৭, ২০২৩ ১২:২৪অনিরাপদ খাদ্যের ঝুঁকি প্রবলতর এই বাংলাদেশে। তবে কখনো কখনো নিরাপদ খাদ্যের চেয়ে খাদ্য প্রাপ্তিই এখানে বড় হয়ে দেখা দিত। গত ৩ বছর করোনা মহামারী এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দামামায় বাংলাদেশে তেল, চাল, ডাল, চিনি, পেঁয়াজ, মাংস, দুধ, ডিমসহ বিভিন্ন খাদ্যপণ্যে সরবরাহ ঘাটতি এবং দামের উত্তাপে সেটি আঁচ করা যায়। পরিত্যক্ত চাল কুড়িয়ে পেট বাঁচানোর চেষ্টাই তার বহিঃপ্রকাশ।
-
বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে আমুর বক্তব্য: তিন মন্ত্রীর মিশ্র প্রতিক্রিয়া
জুন ০৭, ২০২৩ ১১:৪৮বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর গতকাল (মঙ্গলবার) এক অনুষ্ঠানে বলেছেন, 'প্রয়োজনে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক, আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই সুষ্ঠু নির্বাচন করার বাধা কোথায়? কিভাবে সেটা নিরসন করা যায়।'
-
বাংলাদেশে তীব্র গরম অসহনীয় জনজীবন, যোগ হয়েছে মাত্রাতিরিক্ত লোডশেডিং
জুন ০৬, ২০২৩ ১৩:০১তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট বাংলাদেশের জনজীবন। চলমান এই গরম আরো সপ্তাহখানেক থাকার শংকা আবহাওয়া অফিসের। আর চলতি জুন মাস জুড়েই এই গরমের আধিক্য থাকার সম্ভাবনার কথাও বলছেন আবহাওয়াবিদরা।
-
লোডশেডিংয়ের প্রতিবাদে দেশব্যাপী অবস্থান কর্মসূচি করবে বিএনপি : রিজভী
জুন ০৬, ২০২৩ ১২:৪২দেশব্যাপী চলমান অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
-
বাংলাদেশে পরিবেশ রক্ষায় দৃশ্যমান উদ্যোগ অনেক, তবে বাস্তবায়ন কম
জুন ০৫, ২০২৩ ১৩:৪৫বাংলাদেশের জন্য পরিবেশ দিবস খুবই প্রাসঙ্গিক। একদিকে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভুক্তভোগী দেশগুলোর মধ্যে অন্যতম, অন্যদিকে পরিবেশ দূষণের কোনো কোনো ক্ষেত্রে চ্যাম্পিয়নও বটে বাংলাদেশ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রধান নিয়ামক কার্বন নিঃসরণের ক্ষেত্রে আমাদের ভূমিকা নগণ্য হলেও পরিবেশ ধ্বংস ও দূষণের ক্ষেত্রে একেবারে প্রথম কাতারে। তাই জলবায়ু পরিবর্তনের অমাদের ভূমিকা কম বলে আত্মতৃপ্তির সুযোগ নেই, বরঞ্চ যা আছে তা হলো পরিবেশ সংরক্ষণে যথাযথ ভূমিকা নেওয়ার দায়িত্ব।
-
হিজাব ব্যবহারে প্রতিবন্ধকতার অভিযোগ; ঢাবি উপাচার্যের প্রতি ‘অনাস্থা’
জুন ০৫, ২০২৩ ১১:৩১হিজাব পড়ে উচ্চ শিক্ষায় প্রতিবন্ধকতার অভিযোগে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি অনাস্থা জানিয়েছে নারী শিক্ষার্থীরা।
-
খুলনায় ইমাম খোমেনী (রহ)-এর ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জুন ০৫, ২০২৩ ১০:৫৯ইরানের ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনী (রহ.)-এর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহলে বাইত ফাউন্ডেশনের উদ্যোগে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভাটি পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া-ই-ইমামে জামান পাঠের মধ্য দিয়ে শুরু হয়।