-
রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মো. সাহাবুদ্দিন, ১০ বছর পর বঙ্গভবন ছাড়লেন আবদুল হামিদ
এপ্রিল ২৪, ২০২৩ ১০:৩৩বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পরপরই দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
-
বাংলাদেশে শিক্ষামূলক বিনোদনের অভাব
এপ্রিল ২৩, ২০২৩ ১৫:২৯বাংলাদেশে চলছে ঈদের ছুটি। এসময়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বড় শহরগুলো থেকে বেশির ভাগ মানুষই গ্রামে ছোটেন প্রিয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। কিন্তু চাকরি কিংবা নানা পারিবারিক বাস্তবতায় অনেকের আবার গ্রামে যাওয়ার সুযোগ সব সময় হয় না।
-
দেশে নয়, দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে: মন্তব্য ওবায়দুল কাদেরের
এপ্রিল ২৩, ২০২৩ ১৪:০৬বাংলাদেশের মানুষ যখন সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপন করছে, তখন মির্জা ফখরুল মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বয়ানের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
-
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে, নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ
এপ্রিল ২২, ২০২৩ ১৪:৪৪রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সকাল-বিকালের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। কোথাও ছিল না পর্যটক। বালুচরের পর্যটন ছাতাগুলো একদম খালি পড়ে রয়েছে। রমজান উপলক্ষে সাগরপারের শতকরা ৯০ ভাগ হোটেল-মোটেল বন্ধ ছিল।
-
রোহিঙ্গা প্রত্যাবাসনে ফের বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ২২, ২০২৩ ১৪:২৬বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে এবং আমরা বেশ জোর দিচ্ছি যাতে রোহিঙ্গারা যথা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে। ঈদ উদযাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন,নিজ দেশে রেখে বাংলাদেশে থাকা ১১ লাখ রোহিঙ্গা ঈদের সময় ঠিকমতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। তাদের বিষয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
-
বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
এপ্রিল ২২, ২০২৩ ১২:১০যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ (শনিবার) সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকায় প্রধান ঈদ জামায়াত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
-
বাংলাদেশে ঈদ-বাজেটে মিলছেনা উৎসব-সামগ্রী! ভোগান্তি ক্রেতাদের!
এপ্রিল ২১, ২০২৩ ১১:২৮বাঁকা চাঁদের হাসি-জুড়ে এলো খুশির ঈদ। তাই তো শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী।
-
ঈদ জামাতে জঙ্গি হামলার কোন তথ্য নেই,মুসল্লীদের শংকা মুক্ত থাকার পরামর্শ র্যাব- পুলিশের
এপ্রিল ২১, ২০২৩ ০৮:২৯পবিত্র ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে বাংলাদেশ নতুন কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।তবে শোলাকিয়া ঈদগাহে অতীতের দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
-
ঈদের ছুটিতে ভিড় বাড়ছে বাস, রেল ও লঞ্চ ঘাটে, ব্যস্ত হয়ে উঠেছে মহাসড়ক
এপ্রিল ২০, ২০২৩ ১৩:৩০পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে বাস লঞ্চ ও রেল স্টেশনে। দেশের দক্ষিণাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতুতে দ্বিতীয়বারের মত মোটরসাইকেল চালু হওয়ায় খুশি অনেক ঘরমুখী মানুষ। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।
-
ঢাকা-মাওয়া সড়কে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪; দিনাজপুরেও প্রাণহানি
এপ্রিল ২০, ২০২৩ ১২:২১বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা চার। তবে আহতদের মধে তিন জনের অবস্থা শঙ্কটাপন্ন।