গাজা যুদ্ধের জের
অত্যাচারী নেতানিয়াহুর পতন কামনা করে জেরুজালেমে বিক্ষোভ মিছিল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে পবিত্র আল-কুদস বা জেরুজালেম শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে।
বরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাতে গিয়ে বিপর্যয়ে পড়া এবং হামাসের হাতে বন্দীদের উদ্ধারে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল হয়।
আল-কুদস শহরে ইসরাইলি পার্লামেন্ট ভবনের কাছে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেয়া লোকজন নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচন দাবি করে।
সমাবেশস্থল থেকে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের দিকে মার্চ করে এবং তারা নেতানিয়াহুকে অত্যাচারী শাসক হিসেবে উল্লেখ করে তার ধ্বংস কামনা করে। হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলিদের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনি সংগঠনটির সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানার পর নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল হলো।
হামাসের হাতে ইসরাইলের বহুসংখ্যক বন্দী রয়েছে। তাদের মুক্তির দাবিতে গত কয়েক মাস ধরে ইসরাইলিরা বিক্ষোভ মিছিল করে আসছে কিন্তু নেতানিয়াহু অনেকটা একগুঁয়েমি করে বন্দীদের মুক্তির ব্যাপারে আমাদের সাথে কোনো আপোস মীমাংসায় পৌঁছাতে রাজি নয়।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।