যুদ্ধ-পরবর্তী গাজায় স্বাধীন ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করতে হবে
https://parstoday.ir/bn/news/event-i139560-যুদ্ধ_পরবর্তী_গাজায়_স্বাধীন_ফিলিস্তিন_সরকার_প্রতিষ্ঠা_করতে_হবে
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাদরান বলেছেন, যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন-নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০২৪ ০৯:২৪ Asia/Dhaka
  • হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাদরান
    হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাদরান

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাদরান বলেছেন, যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন-নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত। 

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে তিনি একথা বলেন। কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় ইসরাইল এবং হামাসের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছে সে ব্যাপারে কথা বলেন হামাস নেতা বাদরান।

তিনি বলেন, “মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা নির্দলীয় জাতীয় দক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছি যারা গাজা ও পশ্চিম তীরের দেখভাল করবে। যুদ্ধ পরবর্তী গাজায় প্রশাসন প্রতিষ্ঠা ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার এবং তা নিয়ে হামাস বিদেশি কোনো শক্তি বা গোষ্ঠীর সাথে আলোচনা করবে না।” 

হামাসের এ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, একটি নির্দলীয় সরকারের প্রস্তাব "মধ্যস্থতাকারীদের কাছে” করা হয়েছিল। হুসাম বাদরানের মতে, যুদ্ধোত্তর সরকার গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে একটি সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করবে।

ইহুদিবাদী ইসরাইল দাবি করছে, মিশরের সাথে গাজার সীমান্তে ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ বজায় রাখবে। এরপর বাদরান এসব কথা বললেন। হামাস বারবার বলছে, যুদ্ধাবসানের পর ইসরাইলি সেনাদেরকে গাজার সমস্ত এলাকা থেকে প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন