গাজায় গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সমাজের নীরবতার কঠোর সমালোচনা
https://parstoday.ir/bn/news/event-i140058-গাজায়_গণহত্যা_বন্ধ_করতে_আন্তর্জাতিক_সমাজের_নীরবতার_কঠোর_সমালোচনা
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া আগামী শনিবার ৩ আগস্টকে ইসরাইলি কারাগারে থাকা "গাজা ও ফিলিস্তিনি বন্দীদের সমর্থনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস" হিসেবে ঘোষণা করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ২৯, ২০২৪ ০৮:৪৫ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া আগামী শনিবার ৩ আগস্টকে ইসরাইলি কারাগারে থাকা "গাজা ও ফিলিস্তিনি বন্দীদের সমর্থনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস" হিসেবে ঘোষণা করেছেন।

গতকাল (রোববার) এক বিবৃতিতে ইসমাইল হানিয়া এই ঘোষণা দেন। তিনি ওইদিন ব্যাপকভাবে সমাবেশে অংশগ্রহণ করে গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন অবসানের দাবি জানানোর আহ্বান জানান। এছাড়া, কারাগারে যেসব বীর ফিলিস্তিনি দীর্ঘদিন আটক রয়েছেন এবং মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান হামাস নেতা।

তিনি বলেন, "গাজা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে নাৎসি ইহুদিবাদীদের টানা দশম মাসে চলমান গণহত্যা ও দখলদারদের কারাগারে আটক বন্দীদের শহীদ হওয়ার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে যা আগে এতটা ছিল না।"

হামাস নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইলের গুয়ান্তানামো কারাগারেফিলিস্তিনি বন্দীদের ওপর বিভিন্নভাবে নির্যাতন এবং অত্যাচার চালানো হচ্ছে। তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছে, তাদেরকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে এবং এসব বন্দীকে খাদ্য এবং ওষুধ থেকে বঞ্চিত করা হচ্ছে। 

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান আরো বলেন, "আমাডোাপিদের জনগণ এবং বন্দীদের বিরুদ্ধে এই গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক সমাজের নীরবতা এবং অক্ষমতা" অত্যন্ত নিন্দনীয়। সেইসাথে এই আগ্রাসনে সম্পূর্ণ অংশীদারিত্বের জন্য মার্কিন সরকারের লাগামহীন সমর্থনেরও নিন্দা করেন হামাস নেতা ইসমাইল হানিয়া।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯