ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে এগিয়ে আসুন: বিশ্ব সংস্থাগুলোর ইরানি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i140488-ইসরাইলের_মানবতাবিরোধী_অপরাধ_প্রতিরোধে_এগিয়ে_আসুন_বিশ্ব_সংস্থাগুলোর_ইরানি_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতেই হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে এগিয়ে আসুন: বিশ্ব সংস্থাগুলোর ইরানি প্রেসিডেন্ট

ইসলামী প্রজাতন্ত্র ইরানরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতেই হবে।

ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী গতকাল (শনিবার) গাজা উপত্যকার আল-দারাজ এলাকার একটি স্কুলে যে ঘৃণ্য হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা করে ইরানের প্রেসিডেন্ট বিশ্ব সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান। ইসরাইলি হামলায় স্কুলটিতে আশ্রয় নেয়া একশ’র বেশি উদ্বাস্তু নারী, পুরুষ ও শিশু শহীদ হয়েছেন। 

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গাজার স্কুলে নৃশংস হামলার মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইল আবার বিশ্ববাসীর সামনে তার বর্বর চরিত্র উন্মোচন করল। তিনি জোর দিয়ে বলেন, স্বঘোষিত মানবাধিকারের রক্ষক সরকার ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় ইহুদিবাদী ইসরাইল চলমান গণহত্যামূলক যুদ্ধ পরিচালনা করছে। অথচ এইসব সরকার ও প্রতিষ্ঠান শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির পক্ষে ওকালতি করে থাকে।

তিনি বলেন, গাজার দৃঢ়চেতা জনগণের প্রতিরোধের মুখে ইসরাইল সরকারের অপরাধী ও নৃশংস নেতারা অপমান এবং হতাশা বোধ করায় এই অপরাধ চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।