নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন
ইসরাইলকে 'অপ্রত্যাশিত নিয়তি' সম্পর্কে সতর্ক করেছে হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। একইসাথে ইহুদিবাদী ইসরাইলকে 'অপ্রত্যাশিত নিয়তি' সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে।
গতকাল (শুক্রবার) হিজবুল্লাহ পরিচালিত সামরিক মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও বার্তায় "ইমাদ-ফোর" অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্থাপনার কথা তুলে ধরা হয়। এই স্থাপনায় একটি জটিল টানেল নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড এবং ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দরজাগুলো বাইরের দিকে খোলা রয়েছে। এসব দরজা পূর্বনির্ধারিত লক্ষ্যের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হবে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভিডিওতে বলা হয়েছে, এই স্থাপনায় একটি "নিরাপদ যোগাযোগ নেটওয়ার্ক" স্থাপন করা হয়েছে যা একে বহির্বিশ্বের সাথে সংযুক্ত করে। এই নেটওয়ার্ক ব্যবহার করে স্থাপনাটি মিনিটের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আদেশ কিংবা অন্য তথ্য আদান প্রদান করতে পারবে।
"ইমাদ-ফোর একটি " বিশাল লজিস্টিক টিম, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং উৎক্ষেপণ টিমের সুবিধা পাবে। "এই দলগুলো পূর্বনির্ধারিত পরিকল্পনার ওপর ভিত্তি করে অভিযান শুরুর জন্য কাজ করবে।"
এদিকে, হিজবুল্লাহ ভিডিও বার্তায় ইসরাইলকে সতর্ক করেছে যে, “যদি দখলদার এই শক্তি লেবাননকে আরেকটি যুদ্ধের আওতায় নিয়ে আসে তাহলে তারা এমন পরিণতি ও বাস্তবতার মুখোমুখি হবে যা কোনো দিন তারা আশা করেনি।"#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭