ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে যৌথ অভিযানের জন্য প্রস্তুত প্রতিরোধ ফ্রন্ট 
https://parstoday.ir/bn/news/event-i141584-ইসরাইল_ও_তার_মিত্রদের_বিরুদ্ধে_যৌথ_অভিযানের_জন্য_প্রস্তুত_প্রতিরোধ_ফ্রন্ট
ইরাকের প্রতিরোধকামী সংগঠনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং তার মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বেশ কয়েকটি ইসলামী প্রতিরোধ ফ্রন্টের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি নতুন পর্যায় সৃষ্টি করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৩:০০ Asia/Dhaka
  • ইসরাইল ও তার মিত্রদের বিরুদ্ধে যৌথ অভিযানের জন্য প্রস্তুত প্রতিরোধ ফ্রন্ট 

ইরাকের প্রতিরোধকামী সংগঠনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং তার মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বেশ কয়েকটি ইসলামী প্রতিরোধ ফ্রন্টের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি নতুন পর্যায় সৃষ্টি করা হবে।

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের অন্যতম শরীক সাইয়েদ আশ-শুহাদা ব্রিগেডের মহাসচিব আবু আলা আল-ওয়ালে গতকাল (বৃহস্পতিবার) একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, "ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের শুরুতে ইরাক থেকে ইয়েমেনের প্রতি প্রথম আমার সমর্থন ঘোষণার জন্য আমি গর্বিত। ইয়েমেনের আনসারুল্লাহ নেতা সাইয়েদ আবদুল মালিক আল-হুথির নেতৃত্বে আমি একজন স্বেচ্ছাসেবী সৈনিক।"

সাইয়েদ আশ-শুহাদা ব্রিগেডের মহাসচিব গাজার জনগণের দৃঢ়তার প্রশংসা করে একে কিংবদন্তি বলে অভিহিত করেন।

তিনি বলেন, ৭ অক্টোবর ছিল যুদ্ধের একটি নতুন অধ্যায় এবং সেদিন দুর্দান্ত অর্জন হয়েছে। আল-আকসা অপারেশনের আগের দুনিয়া, পরের দুনিয়ার মতো নয়; সবকিছু বদলে গেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৩