‘ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা থামাতে সমন্বিত প্রচেষ্টা চালান’
https://parstoday.ir/bn/news/event-i143690-ইহুদিবাদী_ইসরাইলের_বর্বরতা_থামাতে_সমন্বিত_প্রচেষ্টা_চালান’
সিরিয়ার ভূখণ্ডে দফায় দফায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে দামেস্ক সরকার। পাশাপাশি বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় দেশকে ইসরাইলের আঞ্চলিক আগ্রাসন থামানোর আহ্বান জানিয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০২৪ ১১:৪৯ Asia/Dhaka
  • ‘ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা থামাতে সমন্বিত প্রচেষ্টা চালান’

সিরিয়ার ভূখণ্ডে দফায় দফায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে দামেস্ক সরকার। পাশাপাশি বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় দেশকে ইসরাইলের আঞ্চলিক আগ্রাসন থামানোর আহ্বান জানিয়েছে। 

গতকাল (সোমবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্য অঞ্চলে জঘন্য অপরাধ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে এবং দিনের পর দিন তারা মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে চলেছে। 

রোববার ইহুদিবাদী ইসরাইল রাজধানী দামেস্কের দক্ষিণে সাইয়্যেদা জয়নব এলাকার একটি আবাসিক ভবনে যে বিমান হামলা চালিয়েছে তার কঠোরতম নিন্দা জানায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলায় ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছে। এছাড়া, বেসরকারি সহায় সম্পত্তির বড় রকমের ক্ষয়ক্ষতি হয়। 

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, পশ্চিমা সুনির্দিষ্ট কয়েকটি দেশের সমর্থন ছাড়া সন্ত্রাসবাদী ইসরাইল এই ধরনের আগ্রাসন চালাতে পারত না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১২