যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নে সমর্থন দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
https://parstoday.ir/bn/news/event-i146016-যুদ্ধবিরতি_চুক্তির_বাস্তবায়নে_সমর্থন_দিতে_প্রস্তুত_জাতিসংঘ_গুতেরেস
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস বলেন, 'আমাদের অগ্রাধিকার হওয়া উচিত এই সংঘাতের ফলে সৃষ্ট কষ্টগুলো কমানো।' 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৫ ১৬:১৬ Asia/Dhaka
  • গুতেরেস
    গুতেরেস

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস বলেন, 'আমাদের অগ্রাধিকার হওয়া উচিত এই সংঘাতের ফলে সৃষ্ট কষ্টগুলো কমানো।' 

তিনি জানান, জাতিসংঘ যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নে সমর্থন দিতে প্রস্তুত এবং অগণিত ফিলিস্তিনি যারা দুর্ভোগে রয়েছেন তাদের জন্য টেকসই মানবিক ত্রাণ বিতরণের পরিমাণ বাড়াতে প্রস্তুত। 

গুতেরেস আরও বলেন, এটা জরুরি যে গাজা জুড়ে ত্রাণ বিতরণে উল্লেখযোগ্য নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে হবে যাতে ত্রাণ বিতরণ বৃদ্ধি করা যায়।

জাতিসংঘ মহাসচিব বলেন, 'আমাদের পক্ষ থেকে আমরা তাই-ই করবো যা মানবিক ভাবে সম্ভব এটা জেনেও যে আমরা গুরুতর চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার সম্মুখীন হবো। আমরা আশা করি, আমাদের এই প্রচেষ্টার পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠন, বেসরকারি ক্ষেত্র ও দ্বিপাক্ষিক উদ্যোগও এ ধরণের প্রচেষ্টা চালাবে।'

বুধবার রাতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। চার ধাপে এই চুক্তি বাস্তবায়িত হবে। #

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।